মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝাউবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করা হবে। এ লক্ষ্যে ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাব মিলনায়তনে ব্রিফিং অনুষ্ঠিত হয়।ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবি টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সত্য সন্ধ ক্লাবের উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রব বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য খাজা মইনুদ্দিন লিটন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
চলতি মাসের মাঝামাঝি সময়ে সত্যসন্ধ ক্লাব মাঠে মেহেরপুরের বিভিন্ন এলাকার ১৬ টি দল নিয়ে ঝাউবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্ণামেন্টে প্রথম পুরস্কার হিসেবে মহিষ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে গরু প্রদান করার হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।