মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব ও গোভীপুর ভৈরব ক্লাবের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব জয় লাভ করে।
খেলায় ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব ২-১ গোলে গোভীপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে জিহাদ ও অমিত একটি করে গোল করেন।