মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুফুরের দিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদ সরফরাজ হোসেন মৃদুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর টাইম্স ইউনিভার্সিটির লেখক ও সম্পাদক প্রভাষক এমএ বাসার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব রুত্তম আলী, মনিরুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ।পরে সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।