গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে গলাই রশি পেঁচিয়ে লিমন হােসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। যুবক লিমন নওয়াপাড়া গ্রামের আরশেদ আলী ছেলে।
বৃহস্পিবার সকাল ১১ টার দিকে লিমন তার নিজ শয়ন কক্ষের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। লিমনের বাবা আরশেদ আলী জানান, লিমন প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর ঘরের আড়ার সাথে মরদেহ ঝুলতে দেখা যায়। সিঙ্গাপুরের যাওয়ার জন্য লিমন গত ৫ দিন আগে ঢাকা থেকে ট্রেনিং শেষ করে বাড়িতে আসে। কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।
স্থানীয়দের ধারণা,লিমন কােন মেয়ের প্রেমে আসক্ত হয়ে সিঙ্গাপুরে কর্মের জন্য যেতে চাচ্ছিলেন না। কিন্তু পরিবারের চাপে সিঙ্গাপুরে যেতেই হবে। তাই,আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,আত্মহত্যা ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।