মুজিবনগর প্রতিনিধি,শের খাঁন:
” যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে মুজিবনগরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়মে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা: কাজী নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব,প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন প্রমুখ।
পরে সকল উপস্থিতির সামনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।