মেহেরপুর নিউজ:
একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ করা সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান খান, যুগ্ম সদস্য সচিব মোঃ দস্তগীর খাইরুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা শাখার সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, আমিনুল ইসলাম, ফরিদ উদ্দিন, মারুফ হোসেন প্রমূখ।