মেহেরপুর নিউজ:
ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ টিপু সুলতান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। টিপু সুলতান মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের আসাদুল হকের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই সুলতান মাহমুদ এর নেতৃত্বে এ এস আই আহসান হাবীব সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার কোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ টিপু সুলতানকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।