মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) এর পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালের দিকে শহরের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জেলা গোয়েন্দা বিভাগ মাস্ক বিতরণসহ কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। ডিবির ওসি জুলফিকার আলী উপস্থিত থেকে পথচারীদের ভিতরে মাস্ক বিতরণ করেন।