মেহেরপুর নিউজ:
ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কাছে মাস্ক ও পিপিই হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাস্ক ও পিপিই হস্তান্তর করা হয়। পুলিশ সুপার রাফিউল আলম মাস্ক ও পিপিই গ্রহণ করেন।অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি এ এল এম জিয়াউল হকের ভাই আনোয়ারুল হক কালু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্য, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক মন্টু,সাবেক সম্পাদক আল-আমিন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন