
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ফেব্রুয়ারী:
জামায়াতের নায়েবে আমির ও মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে তাৎক্ষনিক প্রতিক্রীয়া ব্যক্ত করেছে প্রজন্ম মুজিবনগরের নেতৃবৃন্দরা।
প্রতিক্রীয়ায় তারা জানান,তরুন প্রজন্মের দাবি পূরন হয়েছে। আমরা খুব খুশি। অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার মধ্যে দিয়ে দাবির প্রতিফলন হবে বলে তারা জানান।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় মেহেরপুর নিউজের ষ্টাফ রির্পোটার সাঈদ হোসেনকে প্রজন্ম মুজিবনগর আন্দোলনের অন্যতম নেতা নিশান সাবের ও মাহবুবুল হক মন্টু এ প্রতিক্রীয়া জানান।
উল্লেখ্য,আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর সাঈদীর ফাঁসির রায় ঘোষনা করেন।