মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
দেশের প্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’-এর উদ্যোগে বর্তমান ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী সরকারের নগ্ন ষড়যন্ত্রের স্বীকার বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে প্রতিবাদে এবং মহান জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নেট কনফারেন্সের মাধ্যমে এক সাইবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছাত্রদল নেতা এস. আলম রাজীব, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য কুয়েত প্রবাসী আতিকুর রহমান রিপন, সভা পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক ইসরাৎ আদর।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে শহীদ জিয়ার পরিবার ও বিএনপিকে ঘিরে আওয়ামী সরকারের ধারাবাহিক নগ্ন ষড়যন্ত্র বন্ধ করতে এই সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারন করে বলেন , আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে,জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটলে, যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি বা পরিণতির দায়ভার এই সরকারকেই সম্পূর্ণভাবে বহন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয়কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি শরীফউদ্দীন রিংকু (নিউজিল্যান্ড), সহ প্রচার সম্পাদক এস.এম.হেলাল (মৌলভীবাজার), নূর আলম (সৌদি আরব), অর্থ সম্পাদক আলহাজ্ব কামরুল আযম (নরসিংদি), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিকী মিজি (মুন্সিগঞ্জ), কার্যনির্বাহী সদস্য আব্দুল আলীম সাইফুল (আবুধাবি), নাজমুল হাসান নীলয় (নারায়ণগঞ্জ), জাপান প্রবাসী বিএনপি’র দপ্তর সম্পাদক তুষার ফয়সাল, জাফর ইকবাল (সৌদি আরব), সংগঠনের মেহেরপুর জেলা প্রধান সমন্বয়ক এবং মেহেরপুর জেলার প্রস্তাবিত আহবায়ক কমিটি’র আহবায়ক প্রিন্স আহমেদ ইমরান, মেহেরপুর জেলার প্রস্তাবিত আহবায়ক কমিটি’র যুগ্ন আহবায়ক-বখতিয়ার হোসেন, চাঁদপুর জেলার সমন্বয়ক এম. জে. সৌরভ, ঝালকাঠি জেলার সমন্বয়ক খালেইদ বিন জেকি প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় স্বাধীনতা দিবসের আলোচনার পাশাপাশি সাংগঠনিক যেসব সিদ্ধান্ত গৃহিত হয় সেগুলো হচ্ছে আগামী ২৯শে মার্চের হরতাল সহ আগামী দিনের বিএনপি’র কর্মসূচীগুলোকে সফল করার লক্ষ্যে এবং বেগম খালেদা জিয়া’র দেশ ও মানুষ বাঁচানোর আন্দোলনে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনসিইউপি প্রচার বিভাগের পক্ষ থেকে সংগঠনের ব্যানারে সাইবারে ও রাজপথে ব্যাপকভাবে প্রচারণা চালানো ও অংশগ্রহণ, কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে শীঘ্রই আংশিক রদবদল, আগামীতে জেলাভিত্তিক দলীয় কর্মসূচীগুলো সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষামূলক কয়েকটি জেলায় সংগঠনের ফোরাম গঠন, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার সংগঠনের মাসিক সাইবার সাধারন সভার আয়োজন।