মেহেরপুর নিউজ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জলি খাতুন(৪০) নামের এক মহিলাকে বাঁশ দিয়ে পিটিয়ে জখম এর অভিযোগ উঠেছে। জলি খাতুন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পূর্ব পাড়া এলাকার মৃত কাশেম আলীর স্ত্রী।
সোমবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। জলি খাতুন এর ছেলে জনি ইসলাম বলেন আমাদের বাসায় শাহীন(২০) ও সাঈদ (১৮) নামের দুজন ইটপাটকেল ছুড়ছিল। আমার মা তাদের বাধা দেওয়ায় বাঁশ দিয়ে মাথায় আঘাত করেছে। শাহীন মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর পূর্ব পাড়া এলাকার কমপানির হোসেনের ছেলে এবং সাঈদ একই এলাকার মোঃ আশার ছেলে। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে