গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সংবর্ধনার আয়োজন করা হয়। করমদী গ্রামবাসি সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেঁতুলবাড়ীয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী,সমাজ সেবক মােসলেম উদ্দীন,সাইফুল ইসলাম মাস্টার,ইউপি মেম্বর হামিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মােকাদ্দেস হােসেন।