গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডকে ঢেলে সাজানাের ঘােষণা দিলেন ওই ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর শরিফুল ইসলাম নাটু বিশ্বাস।
সােমবার নির্বাচন পরবর্তির এক সাক্ষাতকারে নব-নির্বাচিত মেম্বর শরিফুল ইসলাম নাটু বলেন,আমি এর আগেও একাধিকবার মেম্বর নির্বাচিত হয়েছি। এবং ওয়ার্ডের মানুষের উন্নয়নে নিজের সার্থকে উপেক্ষা করে জনগণের কাজ করেছি। জনগণের ভালােবাসার কারণে আবারাে মেম্বর নির্বাচিত হয়েছি। আমি অসুস্থ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি।
তারপরও আমাকে বিজয়ী করতে ওয়ার্ডের সাধারণ মানুষ রাতদিন কাজ করেছে। আমি যতােদিন বেঁচে আছি। ততােদিন জনগণের উন্নয়নে কাজ করে যাবাে। ইতােমধাে গ্রামের অনেক রাস্তা পাঁকাকরণ হয়েছে। যেগুলাে বাকী রয়েছে, সেগুলাে পাঁকাকরণ করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করে যাবাে। উল্লেখ্য,গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত তেঁতুলবাড়ীয়া ইউপির ৫ নং ওয়ার্ডের নির্বাচনে শরিফুল ইসলাম নাটু মেম্বর নির্বাচিত হন।