সাহাজুল সাজু : মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মরহুম গােলাম মােস্তফার স্মরণে শােক সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের সম্মেলন কক্ষে শােক সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা পর্ষদ এর আয়ােজন করে। আয়ােজনে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস। শােক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জুলফিকার আলী ভুট্টো, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকনের সহধর্মিনী লাইলা আরজুমান বানু শিলা, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সমাজ সেবক আব্দুল হান্নান বিশ্বাস,গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খােরশেদ আলী,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুর মাবুদ,প্রভাষক মাছুমুল হক মিন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন তেরাইল-জােড়পুকুরিয়া ডিগ্রী কলেজের প্রভাষক, শিক্ষার্থী, গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শােক সভা পরিচালনা করেন,কলেজের প্রভাষক জাবলুন্নবী। প্রথমে মরহুম গােলাম মােস্তফা স্মরণে শােক সভা অনুষ্ঠিত হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনার লক্ষে দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Array