মেহেরপুর নিউজ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, মনিটরিং টিম এবং নির্বাচনী প্রার্থীদের আচরণ বিধিমালা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবীর।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।