মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণসংযোগ করেছেন। শনিবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রাম গণসংযোগ করেন।
গণসংযোগকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী পায়ে হেঁটে দফরপুর গ্রামের প্রতিটি সড়কে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় রাস্তার দু’পাশের বাড়ির ছাদে দাঁড়িয়ে মহিলারা জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন হাত তুলে প্রতি উত্তর দেন।