মেহেরপুর নিউজ:
বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি অনন্ত হালদারের নেতৃত্বে মানববন্ধনে জাত পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য আইন দ্রুত প্রণয়ন করা।
জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বরাদ্দ বাড়ানো। জাতীয় সংসদে সাধারণ, সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ ৮ দফা দাবী পেশ করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মৃন্ময় সাহা লব,সদস্য ভাস্কর হালদার, নয়ন দাস, সুব্রত চন্দ্র বিশ্বাস, স্বপন হালদার প্রমূখ।