মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর :
দলীয় পদ নিয়ে যারা দলীয় কাজ না করে শুধু পদের বাহাদুরী দেখাবে এবং দলের মধ্য বিভক্ত সৃষ্টি করবে । তাদের বিরদ্ধে ব্যবস্থা হিসেবে দলীয় নেতা কর্মি নিয়ে বসে দল থেকে বহিস্কার করা হবে । গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ নেতাকর্মিদেও এ হুশিয়ারী দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক । বিশেষ অতিথীর বকতব্যে রাকেন গাংনী উপজেলা বিএনপির সাধারন সাদক আসাদুজামান বাবলু, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজামান,সাধারন সম্পাদক সাজেদুর রহমান বুলবুল ,মেহেরপুর মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান (বানু),বিএনপি নেতা মকবুল হোসেন (মেঘলা) উপজেলা সেছ্চাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দাল হক,সাহারবাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আঃ হান্নান, ছাত্রদল নেতা কামরুল ,সুজন কবির ,রবি,জাহিদ হাসান,ভাষাসহ দলের সকল নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অথিতি তার বক্তব্যে আরও বলেন দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষে সকল নেতা কর্মিকে একযোগে কাজ করতে হবে ।