মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে দলীয় প্রধান সাধারণ ক্ষমা করায় আমাম হোসেন মিলুর উদ্যোগ আনন্দ শোভাযাত্রা। ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে এ শোভাযাত্রা ও পুষ্প মাল্য অর্পণ করা হয়। দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল নিয়ে মহাজনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে সমবেত হন। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আমাম হোসেন মিলুন নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি মহাজনপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু করে কোমরপুর, মহাজনপুর, বাবুপুর, রতনপুর, কেদারগঞ্জ, মানিকনগর হয়ে প্রথমে মুজিবনগর স্মৃতিসৌধ। এবং পরে মুজিবনগর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ করেন। শোভাযাত্রায় মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের শত শত মোটরসাইকেল অংশগ্রহণ করে। পুষ্পমাল্য অর্পনের প্রাক্কালে আমাম হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলীয় প্রধান যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতের দল ও দেশের জন্য কাজ করবেন বলে আমাল হোসেন মিনু জানান।