মেহেরপুর নিউজ, ২৫ আগষ্ট:
মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে কথা কাটাকাটিক কেন্দ্র করে হামলা চালিয়ে সবুজ আলী ও তার মা শাহানার খাতুনকে কুপিয়ে আহত করেছে।
শুক্রবার দুপুরের দিকে দারিয়াপুরে এই ঘটনা ঘটে। আহত শাহানারা খাতুন ও সবুজ আলী দারিয়াপুর গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় দারিয়াপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সবুজ ও ইয়ামিনের ছেলে রহুল আলীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে একই গ্রামের ভোলা মিয়ার ছেলে মান্নু হোসেন রহুল আলীর পক্ষ নিয়ে সবুজ ও তার মায়ের উপর হামলা চালায়।
পরে আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়।