মেহেরপুর নিউজ:
মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে দারুল উলুম আহমদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উপলক্ষে পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল করিম, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ওয়াজেদ আলী প্রমূখ।