মেহেরপুর নিউজ, ১৬ জানুয়ারী :
মেহেরপুর পৌর সভার দিঘিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর হোসেন আঙ্গুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাফর ইকবাল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাইলা ফেদৌস, জাকির হোসেন প্রমুখ।