মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ অক্টোবর:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতির উদ্যোগে নূন্যতম ১০ ভাগ রিচার্জ কমিশন এবং ভুল নাম্বারে যাওয়া বিচার্জর টাকা ফেরত প্রদানের দাবী আদায়ের লক্ষ্যে ৪ দিন ব্যাপি বিভিন্ন মোবাইল কোম্পানির বিচার্জ ও স্ক্যাচকার্ড বিক্রি বন্ধ রাখার ঘোষনা দিয়েছে।
বুধবার রাত ১২ টা থেকে পরবর্তী ৯৬ ঘন্টা ওই সিদ্ধান্ত কার্যকর রাখার ঘোষনা দিয়েছেন।
এ ব্যাপারে মেহেরপুর মোবাইল ফোন ব্যবসায়ি সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি কার্জন আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ইসতিয়াক আহমেদ, সাংগাঠনিক সম্পাদক বেলাল ওসমান, সদস্য সমীরউদ্দিন, শাহীনুর রহমান শাহীন, ফার“ক হোসেন, আশাদুল আলম খোকন, মাসুদ রানা, সারোয়ার উদ্দিন, রবিউল ইসলাম, গিয়াস আহমেদ, সাইফুল ইসলাম বাবু প্রমুখ। বক্তারা শতকরা ১০ ভাগ রির্চাজ চার্জ আদায়সহ ভুল নম্বরে যাওয়া বিচার্জর টাকা ফেরত প্রদানের দাবি জানান।