মেহেরপুর নিউজ:
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে উঠেছে।
রবিবার দুপুরে অনুষ্ঠান সেমিফাইনালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজকে। এবং গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় অংশ নেবে। প্রতিযোগিতায় রুহুল কুদ্দুস টিটো মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।