মেহেরপুর নিউজ, ০৮ ডিসেম্বর:
জাতীয় পর্যটন সংস্থার অনুমোদন নিয়ে দেশের যুব সমাজকে পর্যটন মুখী করার লক্ষে ঢাকা মিরপুরের এক দম্পতি আহাম্মদ উল্লাহ চেধৈুরী ও তার স্ত্রী চৌধুরানী দিপালি আহমেদ মোটরসাইকেল যোগে সারাদেশ ভ্রমন করছেন।
ভ্রমনের অংশ হিসাবে এ দম্পতি বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলায় এসে পৌছান।
মেহেরপুরে এসে পৌছালে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর তাদের বরণ করে নেন। পরে একটি অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এসময় তারা বলেন, দেশের পর্যটন শিল্পকে বাঁচাতে তারা এ ভ্রমনে নেমেছেন। গত ২৯ অক্টোবর তাদের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে ৩৪টি জেলা ভ্রমন করা হয়েছে। কিছুদিনের মধ্যে ৬৪ জেলা ভ্রমন শেষ করা হবে।
এর আগে তারা দেশের বিভিন্ন জেলাতে ঘুরেছেন। মেহেরপুরে এসে জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। এই পর্যটন ভ্রমনে তারা বিভিন্ন স্কুল ও কলেজে গিয়ে শিক্ষার্থীদের পর্যটন মুখি করতে উদবুদ্ধ করছেন।