সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তিপ্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তুরের উদ্বোধন ও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
পরিষদের সচিব রফিকুল ইসলাম ও ইউপি সদস্য আহসান হাবীবের যৌথ সঞ্চালনায়- অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুল,মুজিবনগর সরকারী কলেজের সহকারি অধ্যাপক মুরাদ আলী,জেলা জাতীয় পার্টি জেপির সভাপতি আব্দুল হালিম,সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।
এসময় বক্তব্য রাখেন ধানখােলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর,স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাসার। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন,ধানখােলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,আওয়ামী লীগ নেতা আলহাম্দু মিয়া,আশরাফুল আলম আশরাফ,ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।