মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে:
মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু বলেছেন, নবীন প্রজন্মের কাছে স্কাউট সম্পর্কে গভীর ভাবে তুলে ধরতে হবে। যাতে করে স্কাউট আন্দোলন আরও বেগবান হয়। তিনি বলেন, অনুন্নত এই জেলাকে সমাজে তুলে ধরতে গঠন মুলক কর্মকান্ড গ্রহণ করতে হবে। সাথে সাথে নেতিবাচক জিনিস পরিহার করে সমাজের ভালো কাজে মনোনিবেশ করতে হবে।
জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু মঙ্গলবার মেহেরপুর জেলা স্কাউট ভবন মিলনায়তনে জেলা স্কাউটের উদ্যোগে স্কাউটসের উদ্যোগে দিনব্যাপি মাল্টি পারপাস ওয়ার্ক শপের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মোমিন, উপজেলা স্কাউসের কমিশনার নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, জেলা স্কাউটের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।