মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারী :
মেহেরপুর ১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছেন।
মঙ্গলবার বিকালে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন। এসময় সংসদ সদস্য ফরহাদ হোসেনের পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ সভাপতি আব্দুস সামাদ বাবলূ বিশ্বাস, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা পরিষদের সদস্য শামীমা আরা হীরা, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, শাহাজামাল প্রমুখ উপস্থিত ছিলেন।