মেহেরপুর নিউজ, ৩১ মার্চ :
মেহেরপুর পৌর সভার উদ্যোগে রবিবার দুপুরে পৌর সভা কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যলয়ের নব নির্বাচিত স্টুডেন্ট কেবিনেট সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কেবিনেট সদস্যদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এ
সময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবাল, আব্দুল্লাহ বাপ্পি, জাহাঙ্গীর হোসেন, স্টুডেন্ট কেবিনেট সদস্য এলিসা, নওরীন জাহান, রামিসা মাহদিয়াত, নাজিয়া ফারহা, নাবিহা বিনতে মিরাজ, সামসুন নাহার মিম, সাবিকুন নাহার হুদা প্রমুখ।