মেহেরপুর নিউজ, ১ মার্চ :
মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেছেন আমরা মনে করি বাংলাদেশ পুলিশে যে সমস্ত অকুতোভয় সদস্য রয়েছে এবং জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা অকাতরে জীবণ দিয়েছে তাদের স্বরণে আজকের পুলিশ মেমোরিয়াল ডে পালন করা।

পুলিশ সুপার বলেন আমি বিশ্বাস করি পুলিশ জনগনের সেবক হিসাবে তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ সুপার শুক্রবার সকালে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ মেমোরিয়াল ডে- উপলক্ষে এক অনুষ্ঠিানে একথা বলেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী , সদর থানার ওসি শাহ্ দারা, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ প্রমুখ।
পরে মেহেরপুরের বিভিন্ন এলাকার মরহুম পুলিশ সদস্যদের পরিবার বর্গকে সংবর্ধনা দেওয়া হয় এবং ৫টি পরিবারের সদস্যকে পুরস্কৃত করা হয়। এদিকে পুলিশ মেমোরিয়াল ডে- উপলক্ষে সকালে একটি র্যালী বের করা হয়। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে র্যালীটি পুলিশ সুপারের কার্যালয় চত্তর থেকে শুরু করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইন মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জেলা পুলিশের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়াও মেহেরপুর সদর, গাংনী, মুজিবনগর থানা, ডিবি, ডিএসবি, সিআইডি, কোর্ট পুলিশ, টুরিষ্ট পুলিশের পক্ষে পৃথক পৃথক ভাবে পুস্পমাল্য অর্পন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারি পুলিশ সুপার লিয়াকত আলী , সদর থানার ওসি শাহ্ দারা, গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ, মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, কোর্ট ইনেন্সপেক্টর কাজী শাহিনুর রহমান, ডিবি‘র ওসি ওবায়দুর রহমান, ডিআইও-১ ফারুক হোসেন প্রমুখ র্যালী ও পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।