মেহেরপুর নিউজঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলায় মুড়ি এবং চানাচুরের কদর বেড়েছে। নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলার দুটি আসনের বিভিন্ন গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীসহ দলীয় প্রার্থীরা তাদের নিজ নিজ অফিসে কর্মীদের মুড়ি এবং চানাচুর দিয়ে আপ্যায়ন করছেন।
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সন্ধ্যার দিকে নিজ নিজ প্রার্থীর কর্মীরা নির্বাচনী অফিসে এসে বিভিন্ন ধরনের আলোচনা শেষে তাদেরকে মুড়ি এবং চানাচুর মিশিয়ে আপ্যায়ন করা হচ্ছে। অন্যান্য নির্বাচনে দেখা গেছে সন্ধ্যার সময় নির্বাচন অফিসে আগত কর্মীদের লাল চা দিয়ে আপ্যায়ন করা হতো। কিন্তু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মাঝে লাল চা দেওয়ার পূর্বেই মুড়ির সাথে চানাচুর মিশিয়ে কর্মীদের আপনার করা হচ্ছে। জেলার প্রায় প্রতিটি গ্রামে নির্বাচনী অফিসে প্রতিদিন শত শত কেজি মুড়ি এবং বিভিন্ন ধরনের চানাচুর দিয়ে আপ্যায়ন করা হচ্ছে।