মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন,নির্যাতন মিথ্যা মামলা করে আওয়ামী সরকারের পতন ঠেকানো যাবে না।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর ০১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন।
সাবেক এমপি আরোও বলেন, মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর মুক্তি সহ মিথ্যা মামলা প্রথ্যাহার করতে হবে।