মেহেরপুর নিউজ:
নুরুন নিসা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুল প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আইডিয়াল স্কুলের পরিচালক মারুফ আহমদের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল জলিল, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নুরন নিসা ফাউন্ডেশন এর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। পরে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামের বিভিন্ন এলাকার ৪৭৮ জনের মাঝে কম্বল, চাদর এবং জ্যাকেট বিতরণ করা হয়। এর আগে সেখানে দোয়া করা হয়।