গাংনী প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হাড়াভাঙ্গা ডি.এইচ ফাজিল মাদরাসা মেহেরপুর জেলার শ্রেষ্ঠ মাদরাসা হিসাবে গৌরব অর্জন করেছে। একই সাথে মাদরাসা শিক্ষার্থীদের তালিকায় জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে একই মাদসার ছাত্র তানভীরুজ্জামান।
শিক্ষার সুষ্ঠ পরিবেশ, ভাল ফলাফল,ভৌত অবকাঠামোর বিবেচনায় এবং শিক্ষা ক্ষেত্রে এলাকায় বিশেষ অবদান রাখায় মাদরাসাটি পঞ্চমবারের মতাে শ্রেষ্ঠ হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল আব্দুর রাজ্জাকের হাতে শ্রেষ্ঠের ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।