মেহেরপুর নিউজ:
পটকা ফোটানো কে কেন্দ্র করে কথা- কাটা কাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহফুজুর রহমান নামের এক যুবক আহত হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহফুজুর রহমান দক্ষিণ শালিকা গ্রামের কিতাব আলী ছেলে।
জানা গেছে ঈদের দিন সন্ধ্যা রাতে পটকা ফোটানো কে কেন্দ্র করে মাহফুজুর রহমানের সাথে একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে লিটন,তার ভাই মিশুল’র সাথে কথা কাটাকাটি হয়।
ওই কথা কাটাকাটির জের ধরে বুধবার সকালের দিকে লিটন,তার ভাই মিশুল,এবং এসকেন আলীর ছেলে মুনসুর আলী সহ আরো কয়েক ব্যক্তি মাহফুজুর রহমানের বাড়ি প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে মাহফুজুর রহমানকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।