মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান শুভেচ্ছা বিনিময় করেছেন।
রবিবার দুপুরের দিকে তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলীসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।