মেহেরপুর নিউজ:
পরোকীয়ার কারণে খুন হয়েছে মেহেরপুর শহর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেন। পুলিশের হাতে আটক ফারুক হোসেন ওরফে বড় ফারুককে (৪৮) গ্রেফতারের পর বড় ফারুক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি তে এ কথা বলেছেন ।
এদিকে হত্যার মূল আসামি ফারুককে আটক করার পর মেহেরপুর পুলিশ সুপারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন আসামি ফারুক মালয়েশিয়ায় থাকাকালীন সময়ে আসামি ফারুক নিহত ফারুকের মাধ্যমে তার স্ত্রী বিলকিস খাতুন এর নিকট টাকা পাঠাত, সেই টাকা আদান প্রদানের মাধ্যমে নিহত ফারুকের সাথে আসামি ফারুক এর স্ত্রী বিলকিস খাতুন এর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আসামি ফারুক দুই বছর পূর্বে দেশে ফিরে তার স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়টি জানতে পারে, এ নিয়ে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। আসামি ফারুক ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতো, প্রায় আট মাস পূর্বে সে ঢাকা থেকে লকডাউন এর কারণে বাড়ি ফিরে আসে। এ সময় পরকীয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর আসামি ফারুক ওই ফারুককে হত্যার পরিকল্পনা করে। সেমতে ওই রাতে তাকে নির্মমভাবে হত্যা করে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর থানার ওসি শাহ দারা উপস্থিত ছিলেন।