মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মেহেরপুরের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্প ( দ্বিতীয় পর্যায়ে)’র আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কিশোরীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন।
ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক জাকিরুল ইসলাম,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মফিজুর রহমান ভদ্র,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুল হোসেন, উম্মেহানি প্রমূখ