মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৭ জুন) নিউজ ডেস্ক ঃ
পাওনা টাকা বিরোধে পিতার বিরুদ্ধে পুত্র ও পুত্রের বিরুদ্ধে পিতার পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে।মামলার এজাহারে জানা গেছে, মেহেরপুর শহরের বোসপাড়ার আবুল বাশার তার ছেলে বেনজির এর কাছ থেকে ২০০১ সালের ২৮ জানুয়ারী ৮৫ হাজার টাকা ধার নেয়। অদ্যবধি সে টাকা না দেওয়ায় ছেলে বেনজীর বাদী হয়ে পিতার বিরুদ্ধে মেহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ খবর শুনে পিতা আবুল বাশার পাল্টা তার উপর নির্যাতন চালায় মর্মে আজ ১৭ জুন বৃহস্পতিবার মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাল্টা অভিযোগ দায়ের করে।