মেহেরপুর নিউজ:
নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাব্বির (২২) নামের এক যুবক আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সাব্বির পিরোজপুর গ্রামের আসাবুলের ছেলে।জানা গেছে একটি নারী ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের হাবিবুর রহমান ভুনার ছেলে রকি, মন্টু ছেলের শাকিল, জাহাঙ্গীর হোসেনের ছেলে শাকিল খান সহ কয়েকজন যুবক সাব্বিরের উপর হামলা চালায়। এতে সাব্বির আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।