এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত পুর্ব পরিকল্পনা অনুযায়ী কোভিক-১৯ এর গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
সারা দেশের ন্যায় শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত যাদুখালীস্হ পিরোজপুর ইউনিয়ন পরিষদে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রতিটি ইউনিয়ন ভিত্তিক একটি কেন্দ্রে তিনটি করে বুথ খোলা হয়েছে। প্রতিটি বুথ থেকে ২০০ জনকে টিকা প্রদান করা হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি বুথে নিয়োজিত ছিল দুইজন টিকাদান কর্মী ও তিনজন স্বেচ্ছাসেবক। টিকা প্রদান কার্যক্রমের শুরু থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সাধারণ মানুষ স্বতঃস্ফুর্ত ভাবেই লাইনে দাড়িয়ে টিকা গ্রহণ করেন। টিকা প্রদান কার্যক্রমের শুরু থেকেই সার্বিকভাবে তদারকি করেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস । টিকা প্রদান কার্যক্রম পরিদর্শনে আসেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন। ট্যাগ অফিসার হিসেবে ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক মেহেরপুর শাখার ব্যবস্থাপক মনওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, প্যানেল চেয়ারম্যান ওহিদুর রহমান ডাবলু, ইউপি সদস্য আরজান আলি, আনারুল ইসলাম ,হিমাদুল ইসলাম, স্বপন মিয়া, আরমান আলী, জয়নাল আবেদীন, মুর্শিদকুলি (মেগা), ইউপি সচিব এরশাদ আলী । সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।