মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালামের সমর্থনে পথসভার আয়োজন করা হয়। শনিবার রাতে পিরোজপুর বাজারে এ পথ সভা অনুষ্ঠিত হয়।
গোলাম পন্জাতন মন্ডলের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু,সিরাজুল ইসলাম, ছাত্র লীগ নেতা বিল্পব হোসেন, আবু সেলিম, উজ্জল সর্দ্দার,শাজাহান বিশ্বাস, আব্দুর রাজ্জাক, ওহিদুল ইসলাম, আজিজুল ইসলাম,সাদমান হোসেন, মুছাদ আলী প্রমুখ।