মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পিরোজপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নের সচিব আজিমদ্দীন ২০২৩- ২০২৪ অর্থবছরের এক কোটি,১১লক্ষ ১১২ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় ইউপি সদস্য আদম আলী, ইসরাফিল হোসেন, আনারুল ইসলাম, আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম, বিপ্লব হোসেন, আমিনা খাতুন আশানুরী প্রমুখ উপস্থিত ছিলেন।