মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পিরোজপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম।