মেহেরপুর নিউজ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর কেন্দ্রীয় কবরস্থান মূল ফটকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস নাম ফলক উম্মোচন করে ফটকের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বাবলু মন্ডল, রোকনুজ্জামান মানিক, মীর সফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।