মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে পিরোজপুর দাখিল মাদরাসা মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনারুল ইসলাম। বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি রোকনুজ্জামান মানিক প্রশিক্ষণে এমএমসি নির্বাহী সদস্যবৃন্দ , প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।