মেহেরপুর নিউজ:
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা সহ সারাদেশের ইউনিট সমূহে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তা তৎকালীন খুনি হাসিনার চক্রান্ত এবং ভারতীয় “র”বাহিনী দ্বারা ঘটিয়ে পিতা হত্যার প্রতিশোধ নিয়েছিল। তার প্রতিদানে পিলখানা সহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সে আদালতে আমাদের বাক স্বাধীনতা রোধ করা সহ কোন আইনজীবী নিয়োগ দেয়া নিষেধ ছিল। এমনকি বিচারক নিজে শাস্তিদাতা হিসেবে আমাদের শাস্তি প্রদান করেন। যা পৃথিবীর কোন দেশে এই নিয়ম নেই।
স্মারকলিপিতে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করব পুনরায় চাকুরীচ্যুতিদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়। এ সময় মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন৷ গিয়াস উদ্দিন, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম, রিয়াজউদ্দিন, জুর হোসেন প্রমূখ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়ার হেডকোয়ার্টার পিলখানায় বিদ্রোহের ঘটনায় দেশের বিভিন্ন জেলা কর্মরত মেহেরপুর জেলার ৪৫ জন বিডিআর সদস্যকে আটক করা হয়। এবং ২০১০ সালের ২২ মে তাদের চাকরিচ্যুত করা হয়।