মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার পুনর্নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্প মাল্য অর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকালে এম এ খালেক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন।
এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আখতার,গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন,মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলান সাজলাইন সেপু, বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অসীম সাজ্জাদ লিখুন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।