মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামে আবু হামদ জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মদনাডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি, আল বাশার ফাউন্ডেশনের ডাঃ সালমান।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,আমরা ক্ষমতায় আসার পর মেহেরপুরের ভৈরব নদ খনন করেছি, রৌমারীর খাল, মারগান খাল খনন করেছি,কাজলা নদী খনন করেছি, এখনো টুপলার বিল এবং পাঠাপোকার বিল খনন কাজ চলছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন,মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক সৌন্দর্যবর্ধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন তাই সবকিছু হচ্ছে।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ৫৮ কিলোমিটার রাস্তা ৬৫৩ কোটি টাকার কাজ শুরু হবে। সেক্ষেত্রে মেহেরপুর থেকে কুষ্টিয়া যেতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট।